প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
ঢাকা-১৩ এর একটি কেন্দ্রে রিকশা ১১২৩, ধানের শীষ ৭০৫ ভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের আদাবরের ইউএইচ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে।
কেন্দ্রটিতে ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত প্রার্থী মাওলানা মামুনুল হক রিকশা প্রতীকে পেয়েছেন ১,১২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭০৫ ভোট।
এই কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৪,১০৬ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ১,৮৭২ জন।
এছাড়া গণভোটে অংশ নিয়েছেন ১,৮৬১ জন। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১,৪৪৬টি, ‘না’ ভোট ৩৫০টি এবং ৬৫টি ভোট বাতিল হয়েছে।
বিস্তারিত ফলাফল জানতে চোখ রাখুন আমাদের আপডেটে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল