প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
জুলাই বিপ্লবে আসা পরিবর্তন আজ বাস্তবে রূপ নেবে: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘদিন দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তবে ২০২৪ সালের জুলাই বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তন সূচিত হয়েছে, তা আজ বাস্তবে রূপ নিতে যাচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা-১৫ আসনের নির্বাচনি প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদী শাসনের সাড়ে ১৫ বছরে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের আত্মত্যাগের ফলেই আজকের এই নতুন বাংলাদেশ। তিনি উল্লেখ করেন, আগে নির্বাচনকালীন সময়ে বিরোধী দলের নেতাকর্মীরা কারাবন্দি থাকতেন, কিন্তু এখন পরিস্থিতির পরিবর্তন ঘটেছে।
তিনি আরও বলেন, জাতি জুলাই বিপ্লবকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে এবং যারা এই আত্মত্যাগের মূল্যায়ন করবে না, তারা অকৃতজ্ঞ হিসেবে বিবেচিত হবে।
চলমান নির্বাচনি প্রক্রিয়ার অংশ হিসেবে জামায়াতে ইসলামী তাদের নীতি ও ইশতেহার জনগণের সামনে উপস্থাপন করেছে বলেও জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল