প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
ঢাকার ৪ আসনের ৪২ কেন্দ্রের ফল প্রকাশ: ঢাকা-১১ তে কাইয়ুমকে ছাড়িয়ে এগিয়ে নাহিদ

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঢাকার চারটি আসনের ৪২ কেন্দ্রের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এসব তথ্য জানানো হয়।
এসময় বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।
ঢাকা-১১:
১৬৩ কেন্দ্রের মধ্যে ১৬ কেন্দ্রের ফলে ধানের শীষ প্রতীকের এম এ কাইয়ুম পেয়েছেন ৭,৩৯১ ভোট এবং শাপলা কলি প্রতীকের নাহিদ ইসলাম পেয়েছেন ৮,৯৬৯ ভোট। ফলে প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন নাহিদ ইসলাম।
ঢাকা-৯:
১৭০ কেন্দ্রের মধ্যে ১১ কেন্দ্রের ফলে ধানের শীষের এস হাবিবুর রশিদ পেয়েছেন ৫,৯৫৯ ভোট, শাপলা কলির জাবেদ মিয়া পেয়েছেন ২,৫১৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনীম জারা পেয়েছেন ২,৩৬৬ ভোট।
ঢাকা-৭:
১৬৫ কেন্দ্রের মধ্যে ৬ কেন্দ্রের ফলে ধানের শীষের হামিদুর রহমান পেয়েছেন ৩,৮৪১ ভোট, দাঁড়িপাল্লা প্রতীকের এনায়েত উল্লা পেয়েছেন ৩,৪১৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ইশাহাক সরকার পেয়েছেন ১৩২ ভোট।
ঢাকা-১৮:
২১৯ কেন্দ্রের মধ্যে ৯ কেন্দ্রের ফলে ধানের শীষের এস এম জাহাঙ্গীর পেয়েছেন ৪,৩০৯ ভোট এবং শাপলা কলির আরিফুল ইসলাম পেয়েছেন ৩,৩৫৯ ভোট।
এগুলো এখন পর্যন্ত প্রাপ্ত আংশিক ফলাফল। বাকি কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশ হলে চূড়ান্ত চিত্র পরিষ্কার হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল