
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে তালতলী উপজেলায় সাগর মোহনার কাছাকাছি নকরী এলাকায় জেলে আবুল হোসেনের জালে মাছটি ধরা পড়ে।
তালতলী মাছ বাজারের পাইকারি মৎস্য ব্যবসায়ী আল-আমীন জানান, তিনি আড়ত থেকে নিলামে ৯ হাজার ৫০০ টাকা দিয়ে মাছটি কেনেন।
এটি ঢাকার যাত্রাবাড়ী মৎস্য বাজারে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। তার আশা, ঢাকায় মাছটি ১২ হাজার টাকায় বিক্রি করতে পারবেন।